মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ
উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চিতলমারীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উপজেলা আওয়ামী লীগ।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি শেখ বেলাল হোসেন, শেখ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ মাহতাবুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক রবিন হীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply