আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ, ইনচার্জ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ফুলপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ মার্চ ফুলপুর থানাধীন বাঁশাটি পশ্চিমপাড়া থেকে ০২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মহর উদ্দিন @ বিশু (৫২), পিতা-মৃত মন্নেছ, মাতা-মোছাঃ আম্বিয়া বেগম, সাং-যোগানিয়া দিকপাড়া, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর এবং এসআই(নিঃ) মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ মার্চ ফুলবাড়ীয়া থানাধীন ছনকান্দা থেকে ০২ কেজি, ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শামীম (৩২), পিতা-মৃত জহুরুদ্দিন, মাতা-মোছাঃ ফিরোজা বেগম, সাং- রাধাকানাই বাগানেরকান্দা, চৌরাঙ্গির পাড়, শামীম (৩০), পিতা-ফজলুল, মাতা-মোছাঃ ফজিলা খাতুন, সাং-ছনকান্দা, উভয় থানা-ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply