বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে হাসপাতাল গেটে দোকানঘর নির্মাণের অভিযোগ

রাণীশংকৈলে হাসপাতাল গেটে দোকানঘর নির্মাণের অভিযোগ

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হাসপাতালের মেইন গেটে একজন সচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির দোকান ঘর নির্মাণের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে । স্থানীয় দোকানদারদের পক্ষে সফিকুল ইসলাম বাদি হয়ে গত ৪ মার্চ বৃহস্পতিবার এ নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন ।

অভিযোগের ভিত্তিতে ৬ মার্চ শনিবার সরজমিনে গিয়ে জানা যায় ,রাণীশংকৈল পৌরশহরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা হাসান আলী একজন সচ্ছল প্রতিবন্ধী। তিনি সরকারি ভাতা ভোগী এবং তার স্ত্রী একটি বেসরকারি সংস্থায় কর্মরত। এছাড়াও ডাকবাংলা মার্কেটে তার একটি মনিহারি দোকান আছে এ সত্ত্বেও তিনি প্রতিবন্ধিতার সুবাদে স্বার্থ হাসিলের জন্য হাসপাতালের মেনই গেটে একটি দোকান ঘর নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় দোকানদাররা তাতে আপত্তি ও অভিযোগ জানান ।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল বলেন, অভিযোগ পেয়ে আমি বিবাদীকে থানায় ডেকে নিয়েছিলাম কিন্তু সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে বিষয়টি তাদের আওতায় বিধায় তাকে ছেড়ে দিয়েছি। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, বিষয়টি আমি জেনেছি কিন্তু এটি হাসপাতাল কর্তৃপক্ষের এখতিয়ার। তারা যদি কোন অভিযোগ করেন তবে ব্যবস্থা নেওয়া যেতে পারে ।

সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন,বিবাদি আমার কাছে দোকান ঘর নির্মাণের জন্য একটি আবেদন করেছিলেন কিন্তু এটি হাসপাতাল কর্তৃপক্ষের বিষয় হওয়ায় তাকে আমি কোন সুপারিশ করিনি।

বিবাদি হাসান আলী বলেন, আমি বিভিন্ন দপ্তরে দোকান ঘর নির্মাণের জন্য আবেদন করেছিলাম । হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমি অনুমতি নিয়েছি ।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী বলেন, আমি এ বিষয়ে “একটি লিখিত অভিযোগ পেয়েছি । আসলে হাসপাতাল গেটে কোন দোকানদার বৈধভাবে অনুমতি নিয়ে ঘর নির্মাণ করেনি। ওই দোকান ঘর নির্মাণের বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজসেবা কর্মকর্তা সহ সবাইকে নিয়ে সুরাহা করার কথা আছে। তবে বিবাদিকে কোন ঘর নির্মাণ করার অনুমতি দেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com