শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকগণ অনন্য ভূমিকা পালন করছেন।
ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের আয়োজনে শনিবার দুপুরে শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে ‘ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এ আহ্বান করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছেন বলেই আমরা ময়মনসিংহ বিভাগ পেয়েছি। এতে স্বাস্থ্য, শিক্ষা,আইন-শৃঙ্খলা,সকল পর্যায়ের উন্নয়নের অগ্রগতি হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এফবিসিসিআই ও সিআইএস-বিসিসিআই’র পরিচালক হেলেনা জাহাঙ্গীর সিআইপি বলেন সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ-ভারত সম্পর্ক কেন্দ্র (সিবিআইআর) এর পরিচালক এবং কলকাতা টিভি ও ইন্ডিয়া টুডে বাংলাদেশের ব্যুরো এডিটর শহিদুল হাসান খোকন এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর নেতাজি সুভাষ আইডিওলজি (আইসিএনএসআই) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুমাত্রিক ডটকমের প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম।
আলোচনা সভা পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময়ের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com