রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসির বড় জয় প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’-এর বাজিমাত, ইমরানের নতুন রেকর্ড ‘রাত দখল’ মিছিলে জয়া আহসান, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
রংপুরে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

রংপুরে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।


সাইফুল ইসলাম সুইট, ব্যুরো প্রধান, রংপুর বিভাগ।


রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক সংবাদ ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বুড়িরহাট রোড পান্ডারদিঘী এলাকার ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মামুন নামে এক মাদক ব্যবসায়ী এবং সাতগড়া এলাকা থেকে আরও ১০০ পিস ইয়াবাসহ আশরাফ আলী নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও নগরীর বিভিন্ন স্থান থেকে মাদকাসক্ত আরও সাতজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- পরশুরাম থানা এলাকার কদর আলীর ছেলে নুর ইসলাম সিদ্দিক, হাজিরহাট থানার সবেল গড়িয়ালের ছেলে আব্দুর রাজ্জাক, হাজিরহাট থানার উত্তম বানিয়াপাড়ার জুয়েল রানা, তাজুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম রোমান, কোতোয়ালি থানার কেরানীপাড়া এলাকার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে সজিব খন্দকার, রজব আলী এবং কামারপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে রকিব মিয়া।

উত্তম প্রসাদ পাঠক বলেন, মাদক নির্মূলে রংপুরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার দিনব্যাপী অভিযান চালানো হয়। যুবসমাজ থেকে শুরু করে ছাত্রসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com