শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের নড়াগাতীতে কিশোরের আত্মহত্যা!

নড়াইলের নড়াগাতীতে কিশোরের আত্মহত্যা!

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ ডুমুরীয়া গ্রাম থেকে মাহফুজ মোল্যা(১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৬ মার্চ (শনিবার) ভোর রাতের দিকে নাড়াগাতী থানার পুলিশ ওই কিশোরের বাড়ীর পাশে বাঁশ বাগানের ভিতর গাব গাছ থেকে তার লাশ উদ্ধার করে। নিহত মাহফুজ ওই গ্রামের মৃত নবীর মোল্যার ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত মাহফুজ রাজমিস্ত্রির কাজ করত। মোবাইল কেনা নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে বাড়ীর পাশে বাঁশ বাগানে গাব গাছে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

নাড়াগাতী থানার ওসি রোখসানা খাতুন জানান, পরিবারের সদস্যদের দেয়া সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ধারণা করা হচ্ছে মোবাইল কেনার ব্যাপারে শাসন করায় অভিমানে ছেলেটি আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com