রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কুবি ম্যারাথনে এবারও প্রথম সাংবাদিকতা বিভাগের জয়নাল

কুবি ম্যারাথনে এবারও প্রথম সাংবাদিকতা বিভাগের জয়নাল

আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় পর্বে ছেলে ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো প্রথম হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী জয়নাল আবেদীন ও মেয়ে ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা নাহিদ।

শনিবার (৬ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ম্যারাথনটি অনুষ্ঠিত হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বেলুন উড়িয়ে ম্যারাথনের শুভ উদ্বোধন করেন।

পাঁচ কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথনটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা হয়ে পুনরায় গোল চত্বরে এসে শেষ হয়।

ম্যারাথন শেষে মেয়ে এবং ছেলে দুই ক্যাটাগরিতে পুরষ্কার বিতরন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘এবার আমরা স্বল্প পরিসরে ম্যারাথন আয়োজন করেছি। পরেরবার আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা আছে আমাদের। আমরা এর সূচনা করে দিয়ে যাব। এর ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব তোমাদের।’

ক্রীড়া কমিটির সমন্বয়ক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম বলেন, ‘যারা ম্যারাথনে অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও আমরা সফল একটি ম্যারাথন শেষ করতে পেরেছি। সামনে আরও ভাল কিছু করার পরিকল্পনা আমাদের আছে। ‘

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় পর্বে দ্বিতীয় হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী সোহাগ আকন্দ এবং তৃতীয় হয়েছেন বাংলা ১১ তম ব্যাচের শিক্ষার্থী সোপন সুত্রধর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com