শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াগাতিতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

নড়াগাতিতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ হাবিবুর রহমান সটাফ রিপোর্টার নড়াইল:

যে কোন মূল্যে দুষ্টের দমন আর শিষ্টের পালনসহ মাদক নির্মূলের ঘোষনা দিয়েছেন নড়াইলের নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম। বৃহস্পতিবার তিনি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই ঘোষনা দেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নড়াগাতি থানা পুলিশ আয়োজিত ও ওসি রোকসানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অথিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রিয়াজুল ইসলাম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলার মুলখানা মাদ্রাসার মোহতামেম আলহাজ মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ তরিকুল আলম মুন্নু, কালিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম মশিউল হক মিটু, নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বাঐসোনা ইউপির চেয়ারম্যান শাহ মো. ফোরকান, সাবেক পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা স, ম আছাব হোসেন, মুক্তিযোদ্ধা টুকু মোল্যা, মাওলানা মিজানুর রহমান, কলাবাড়িয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইলিয়াছ হোসেন, মাউলী ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আশরাফুল আলম, সাবেক শিক্ষা কর্মকর্তা নন্দ দুলাল পাল ও তালুকদার রাজিউল হানাস প্রমূখ।

মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও জন প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। পুলিশ সুপার দুষ্টের দমন ও শিষ্টের পালনসহ মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com