শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে গাঁজাসহ আটক এক

নড়াইলে গাঁজাসহ আটক এক

মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইল:

নড়াইলে কালিয়া থানাধীন খড়লিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ১ (কেজি) গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। বৃহস্পতিবার ৪ (মার্চ) রাত ৯ টার দিকে মোঃ সুমন মোল্লা নামে ওই যুবক কে ১ (কেজি) গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে,গোপন তথ্যের ভিত্তিতে খড়লিয়া মাদ্রাসা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: সুমন মোল্লা, পিতা: মো: কবির মোল্লা গ্রাম: রঘুনাথপুর, থানা: কালিয়া, জেলা: নড়াইল কে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই নেওয়াজ মোরশেদ, এ এসআই মাহফুজুর রহমান, এ এসআই শরীফ, এ এসআই ওবায়দুর সঙ্গীয় ফোর্স আসামীকে ১ (কেজি) গাঁজাসহ গ্রেফতার করেন।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে কালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com