রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসির বড় জয় প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’-এর বাজিমাত, ইমরানের নতুন রেকর্ড ‘রাত দখল’ মিছিলে জয়া আহসান, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
ময়মনসিংহের হালুয়াঘাটে ২৭৯ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে ২৭৯ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে ২৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জনি কে গ্রেফতার করেছে র‍্যাব।
জানা যায় হালুয়াঘাট থানাধীন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ২৭৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইল সেটসহ মাদকব্যবসায়ী মোঃ সাইদুস সোহাদা আল হোসাইন ওরফে জনি কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।
ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গত ০৩/০৩/২০২১ খ্রিঃ তারিখ অনুমান ১৬.১০ ঘটিকার সময় এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আসামী ১। মোঃ সাইদুস সোহাদা আল হোসাইন ওরফে জনি (৩৫), পিতা- মোঃ মতিউল্ল্যা, সাং- উত্তর খয়রাকুড়ি, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে আটক করা হয়। তার হেফাজত হতে ২৭৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে হালুয়াঘাট থানাসহ জেলার বিভিন্ন এলাকায় নেশাজাতীয় মাদক ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com