শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তা প্রদান

কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তা প্রদান

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ


আজ ৪ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বঞ্চিতজনের অধিকার নিশ্চিতকরণ প্রকল্প কোভিড ১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ উপকার ভোগীদের জীবন জীবিকার জন্য আয়বৃদ্ধিমূলক কাজ (আইজিএ) পরিচালনার ক্ষেত্রে বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তা প্রদান কার্ষক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, প্রধান নির্বাহী সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ ক্ষতিগ্রস্ত বিধবা ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মাধ্যমে করোনা ভাইরাসের বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন পরে ১৫০ জন বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এদের মধ্যে ১২০ জন বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনলাইনের মাধ্যমে অর্থ সহায়তা দেওয়া হবে। একজন বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তি ৭ হাজার টাকা করে এ অর্থ সহায়তা পাবেন। ৭ হাজার টাকা করে ১৫০ জনকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com