আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অবৈধ ভাবে স্থাপিত ৫ টি ইট ভাটার মালিককে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার ৪ মার্চ অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ)আইন ২০১৩(সংশোধিত২০১৯)এর আলোকে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যােগে নান্দাইল উপজেলার বিভিন্ন ইটভাটায় ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক(বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট) ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ আলোকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আইন অমান্য করে এলাকায় ইটভাটা স্থাপন পরিচালক ও জেলা প্রশাসকের অনুমোদন ব্যতিত মাটি সংগ্রহের অপরাধে ৫ টি ইটভাটার মালিককে ১০ লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।ইটভাটা সমূহ হলো,মেসার্স পাশা ব্রিকস দুই লক্ষ টাকা,মেসার্স মেহেরুন্নেছা ব্রিকস তিন লক্ষ টাকা,মেসার্স পিএফ ব্রিকস এক লক্ষ টাকা,এমআরবি ব্রিকস এক লক্ষ টাকা,এমআরবি ব্রিকস তিন লক্ষ টাকা।
Leave a Reply