মোঃ রহমাতুল্লাহ (পলাশ):
বরিশালের হিজলা উপজেলাধীন বাউশিয়া লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে আজ (৪ মার্চ) বৃহস্পতিবার সন্ধায় তীব্র স্রোতের মুখে পরে ৭ জন যাত্রী নিয়ে টলার ডুবির যাওয়ার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন হিজলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোঃ মাহাবুব আলম।
জানা যায় , যাত্রীরা সকলেই ঢাকা যাওয়ার জন্য টলারযোগে বাউশিয়া লঞ্চ ঘাটের দিকে আসলে তীব্র স্রোতের মুখে পরে ৭ জন যাত্রী নিয়ে টলারটি ডুবে যায়। হিজলা কোস্টগার্ড স্টেশন খবরটি জানালে, কোস্টগার্ড এর টিম তাৎক্ষনিত ঘটনাস্থলে এসে অক্ষত অবস্থায় ৭ জন যাত্রী ও টলারটি উদ্ধার করে এবং যাত্রীদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ কে অবহিত করে স্বজনদের কাছে হস্তান্তর করেন কোস্টগার্ড।
Leave a Reply