রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা আহত ১

বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা আহত ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে।
হামলায় আহত ইব্রাহিম শেখ (৩০) নামে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইব্রাহিম শেলাহাটি গ্রামের মো. ছলেমান শেখের
ছেলে।
এ ঘটনায় ইব্রাহিম শেখের স্ত্রী মোসা. মুক্তা বেগম বাদি হয়ে গত বুধবার সন্ধ্যায় বোয়ালমারী থানায় ৬ জনের নামে সহ আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। মামলা নম্বর-১।পুলিশ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো ওই ইউনিয়নের শেলাহাটি গ্রামের মো. আহম্মদ শেখের ছেলে মো. সবুজ শেখ (৩০) ও মো. হুসাইন শেখ (২৫)।
মামলার সূত্রে জানা যায়, বুধবার রাতে ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের ছলেমান শেখের ছেলে ইব্র্রাহিম শেখ  টয়লেটের কাজ শেষ করে ঘরে ফেরার সময় ওতপেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে হামলা করে। এক পর্যায়ে ইব্রাহিমকে মৃত ভেবে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বৃহস্পতিবার বিকেলে মামলার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুইজন আসামিকে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com