বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে সরকারি অফিসে তালা, ভোগান্তিতে পরেছে সাধারন মানুষ!

রাজাপুরে সরকারি অফিসে তালা, ভোগান্তিতে পরেছে সাধারন মানুষ!

মোঃ নাঈম হাসান ঈমন রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. আবু ইউসুফ সরকারি অফিসে তালা মেরে অধিনস্থদের নিয়ে ভ্রমনে সাগড় কন্যা কুয়াকাটায়। এতে ভোগান্তিতে পরেছে দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা সাধারন মানুষ। বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সার্ভার ষ্টেশন অফিস ভবনের সামনে গিয়ে দেখা যায় দুরদুরান্ত থেকে আসা সেবা প্রত্যাশীদের ভিড়। সেবা নিতে আসা লোকজনের মধ্যে মাওলানা মোসলেম উদ্দিন, মাষ্টার হাবিবুর রহমান, বুলবুল হোসেন ও পলাশ জানান, তারা অনেক দুর থেকে এসে গতকাল বুধবার সেবা না পেয়ে চলে যান এবং বৃহস্পতিবার পূনরায় এসে তালাবদ্ধ অফিস ভবন দেখতে পেয়ে তারা হতাশ হন। এছাড়াও তথ্য সূত্রে জানা যায়, জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সি সহ জেলায় কর্মরত নির্বাচন কর্মকর্তা কর্মচারিরা অনেকেই বৃহস্পতিবার অফিসে অনুপস্থিত থেকে সাগড় কন্যা কুয়াকাটা ভ্রমনে রয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার (চ:দা:) আবু ইউসুফ জানান, সকল ষ্টাফ বরিশাল মিটিংয়ে থাকায় অফিস বন্ধ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেন জানান, “মিটিং থাকতেই পারে তবে কেউ না কেউ অফিস খোলা রাখার কথা। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সির কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, “রাজাপুরের কর্মকর্তা সহ আমরা সকলে একসাথেই রয়েছি। কোথায় রয়েছেন জানতে চাইলে তিনি বলেন বরিশালে ট্রেনিংয়ে আছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com