আনোয়ার সাদত জাহাঙ্গীর ময়মনসিংহঃ
১৭ মার্চ ২০২১ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস,২৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,ত্রিশাল থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) সুমন চন্দ্র রায়,উপজেলা জাপা সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, ত্রিশাল উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি স্বপন সরকার প্রমুখ।এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply