রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ


বৃহস্পতিবার ৪ মার্চ সকালে চরপাড়া আল-বারাকা কমিউনিটি সেন্টারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মিডিয়া কমিটি কর্তৃক মতোবিনিময় সভায় বাংরাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
নেতৃবৃন্দ বলেন ৭ ই মার্চ হলো ইতিহাসের একটি পাতা, তাকে অস্বীকার করার মতো কোন অবকাশ নেই – তেমনি স্বাধীনতার ঘোষক মরহুর রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান ।এ কে খন্দকার তার বইয়ে কিংবা জাতীর চার নেতার একজন তাজ উদ্দিন উল্লেখ করেন যে ৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার পক্ষে ঘোষনা পাঠ করেন । যার পরের ইতিহাস তারা আওয়ামীলীগ থেকে হয়েছিলেন কোনঠাসা । ইতিহাস কখনো বিকৃতি হয় না, সত্য সব সময় সত্য। জিয়াউর রহমানের সেই ঘোষনা শুনে প্রশাসনের কর্তাব্যাক্তিরা, ক্ষেত মজুর, কৃষক সাধারন মানুষ সেই সময় সাহস পেয়েছিলেন যে এখন যুদ্ধই হলো প্রধান কাজ । তখনকার সময় একমাত্র রাজাকার, আলবদর ছাড়া সকলেই বিভিন্ন ভাবে যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন। আজ সেই বীব উত্তম জিয়াউর রহমানের খেতাব তুলে দেওয়ার মতো সাহস করছেন আওয়ামীলীগের সরকার। তারা বলেন এই খেতাব কারো দয়ার নয়, কষ্টে পাওয়া অর্জন । তখন তো আওয়ামীলীগ ক্ষমতায় ছিলো অন্য কোন দল তো তখন ছিলো না। জিয়াউর রহমান জোড় করে ক্ষমতায় আসেননি, তাকে জনগন ক্ষমতায় বসিয়েছে। জিয়াউর রহমান মাত্র তিন বছরে দেশকে এগিয়ে নিয়েছিলেন, কৃষিতে বিপ্লব ঘটিয়ে বিদেশে চাল রপ্তানী করেছিলেন। বিএনপি মুক্তিযোদ্ধার দল, স্বাধীনতার পক্ষের দল। তাই স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে । ২০২১ সালের সারা বছর কর্মসূচী পালন করবে ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্হায়ী কমিটির সদস্য ও বিভাগীয় আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ।
বিএনপির স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া কমিটির সদস্য সচিব শ্যামা উবায়েদ । এসময় উপস্হিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দএমরান সালেহ প্রিন্স,সাবেক ছাত্রনেতা আব্দুল বাবী ড্যানি, ময়মনসিংহ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহবুবুর রহমান লিটন, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, উত্তর বিএনপির যুগ্ন-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, এড. আবুল বাসার আকন্দ, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ন-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী সহ কেন্দ্রীয়, ময়মনসিংহ বিভাগীয় ও স্হানীয় নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। সভা পরিচালনা করেন বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব শরীফুল আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com