কাওসার হামিদ,তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলীতে গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত কাল বুধবার দুপুর একটার দিকে উপজেলার পঞ্চাকোড়ালীয়া ইউনিয়নের হাড়িপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গরু চোর চক্রের সদস্যরা হলেন উপজেলার ছোটবগী ইউনিয়নের ওহাব মৃধার ছেলে ইউছুফ মৃধা একই এলাকার সুবহানের ছেলে নাঈম ও পঞ্চাকোড়ালীয়া ইউনিয়নের সিদ্দিক প্যাদার ছেলে মিজানুর রহমান প্যাদা।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত দেড়টার সময় উপজেলার পঞ্চাকোড়ালীয়া ইউনিয়নের হাড়িপাড়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম হাওলাদার এর গোয়াল ঘরের তালা ভেঙে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ইব্রাহিম হাওলাদারের স্ত্রী টের পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা ধাওয়া করে চোর চক্রের এক সদস্য ইউসুফকে অাটক করে।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজির হোসেন পাটোয়ারীর কাছে নিয়ে গেলে তিনি পুলিশ খবর দেন। পরে পুলিশ ইউসুফকে গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ইউসুফ আরো দুই চোর চক্রের সদস্য মিজানুর রহমান ও নাঈম এর নাম স্বীকার করেন।
চোর চক্রের ওই তিন সদস্যরা এর আগেও চারটি গরু চুরির কথা স্বীকার করেছেন পুলিশের কাছে।
এ বিষয়ে তালতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান,
গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আরও সাত-আটজনের নাম জানা গেছে তাদেরকেও গ্রেফতার অব্যাহত রয়েছে।
Leave a Reply