শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নান্দাইলে তক্ষক উদ্ধার,বনবিভাগে হস্তান্তর

নান্দাইলে তক্ষক উদ্ধার,বনবিভাগে হস্তান্তর

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ ময়মনসিংহঃ

ময়মনসিংহের নান্দাইলে একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।এ সময় পাচারকারী চক্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এই জীবিত তক্ষকটি উদ্ধার করা হয়। বুধবার এটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
তক্ষক দিয়ে তৈরি হয় মূল্যবান ওষুধ। আর তার দাম কোটি টাকা। এ গুজবে এক শ্রেণির কূটকৌশল ধনী ব্যক্তি রাতারাতি ধনী হবার লোভে এই তক্ষক শিকারে নেমেছে।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার দেওয়ানগঞ্জ এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। পরে মোটর সাইকেলে আসা কয়েকজন পাচারকারী দূর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক ফেলে পালিয়ে যায়। এ সময় তাদেরকে ধরা সম্ভব হয়নি। পরে তক্ষকটি থানায় এনে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
নান্দাইল উপজেলা বনবিভাগের কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন,তক্ষকের দাম লাখ টাকা এবং এটি দিয়ে ওষুধ বানানো হয় এটা প্রতারকদের এক ধরনের গুজব। মূলত পাচার করার উদ্দেশ্যই তারা চেষ্টা করছিল। তিনি জানান,তক্ষকটি বর্তমানে আমাদের অফিসে আছে।আজ বৃহস্পতিবার মধুপুর বনে আমরা এটি অবমুক্ত করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com