বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে মেয়র-কাউন্সিলরদের সম্মানার্থে মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাণীশংকৈলে মেয়র-কাউন্সিলরদের সম্মানার্থে মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাহাবুব আলম রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ৩ মার্চ বুধবার বিকেলে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সম্মানার্থে এক মহিলা প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল রাঙাটুঙ্গী ইউনাইটেড প্রমীলা ফুটবল একাডেমি এর আয়োজনে ঐ খেলায় নওশীন প্রমীলা ফুটবল একাডেমি দিনাজপুর ২-০১ গোলে রাঙাটুঙ্গী ইউনাইটেড প্রমীলা ফুটবল একাডেমিকে হারিয়ে জয়লাভ করেন।
এ সময় সংবর্ধিত নব নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান ও কাউন্সিলগণসহ আরো উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি এস এম জাহিদ ইকবাল,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, পৌর
আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক’ আনোয়ারুল ইসলাম, জাপা নেতা ঠিকাদার আবু তাহের ও শামসুল আরেফিন, রাঙাটুঙ্গী ইউনাইটেড প্রমীলা ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল
ইসলাম প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক – সাংস্কৃতিক নেতা-কর্মি ক্রীড়ামোদী দর্শকশ্রোতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন প্রভাষক প্রশান্ত বসাক ও বাপ্পী পাটওয়ারী।
পরে বিজয়ী দলের মাঝে শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com