আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে মাদ্রাসার ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
বুধবার দুপুরে সদর উপজেলার রুপাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি।
তার বর্ণনা অনুযায়ী গ্রেফতারকৃতরা হলেন, সিরাজুল ইসলামের ছেলে নাছিম আহম্মেদ রিপন (২২), আইয়ুব আকন্দের ছেলে আশিক আকন্দ (১৯), হানিফ আকন্দের ছেলে লিওন আকন্দ (২০), ফজলুল হকের ছেলে মো. খোকন (২৭)। গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার রূপাখালী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া মো. ছমিন (১৭) মুক্তাগাছা উপজেলার সোহরাব উদ্দিনের ছেলে।
মেজর ফজলে রাব্বি বলেন,গত ২৬ জানুয়ারি রাতে পূর্বপরিচিত মো. আশিকের মোবাইল ফোনে কল দিয়ে কথা আছে বলে মাদ্রাসা ছাত্রীকে ঘর থেকে বের হতে বলে।
সে ঘর থেকে বের হলে পূর্বপরিকল্পিতভাবে বাড়ির আঙিনার পাশে ওৎ পেতে থাকা আশিক ও তার সহযোগীরা গামছা দিয়ে মুখ, হাত, পা বেঁধে কাঁধে করে বাড়ির পশ্চিম পাশের মাছের খামারে পাশের ফাঁকা জায়গায় নিয়ে যায়।সেখানে তারা রাতভর ধর্ষণ করে এবং মোবাইল ফোন দিয়ে ভিডিও চিত্র ধারণ করে।এক পর্যায়ে অজ্ঞান অবস্থায় মেয়েটিকে ফেলে রেখে যায়। ঘটনাটি কাউকে জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলেন তিনি জানান।
২৭ ফেব্রুয়ারি গ্রেপ্তারকৃত খোকন মোবাইলে ধারণ করা ধর্ষণের ভিডিও বিভিন্ন লোকজনকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
গত মঙ্গলবার নির্যাতনের শিকার ঐ মাদ্রাসাছাত্রীর বাবা একটি লিখিত অভিযোগ দিলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন মেজর ফজলে রাব্বি।
Leave a Reply