পার্থ হাসান,পাবনা:
পাবনায় আন্ত:জেলার মোটরসাইকেল চোর চক্রের ৫সদস্য’সহ চারটি চোরাই মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩মার্চ) বিকেল পাঁচটায় প্রেস বিজ্ঞপ্তিতে সদর থানা ওসি নাসিম আহমেদ জানান, উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চারটি মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচ জনকে আটক করা হয়েছে।
আটককৃত’রা হলেন, সদর পৌর এলাকার আটুয়া হাউজ পাড়া মোঃ আকরাম হোসেনের ছেলে মোঃ আমির হোসেন প্রান্ত (২৫), সেকেন্দার আলী বিশ^াসের ছেলে মোঃ হৃদয় বিশ^াস অপু (২৪), মোঃ লিয়াকত আলী মোল্লার ছেলে মোঃ বাদশা আলম (২২) এবং টাটিপাড়া মোঃ মোস্তফা খানের ছেলে মোঃ অনিক খান (১৯) ও আতাইকুলা মোঃ আব্দুর রাজ্জাক প্রমানিকের ছেলে মোঃ নয়ন হোসেন পাপ্পু (২০)।
তাহাদের কাছ থেকে লাল রংয়ের পালসার, কালো রংয়ের পালসার, ১৩৫ সিসি কালো রংয়ের ডিসকভারি এবং নীল রংয়ের ইয়াহামা আর ওয়ান ফাইভ, ভার্শন থ্রি মোটরসাইকেল আটক করা হয়।
দীর্ঘদিন যাবত তারা মোটরসাইখেল নিজেদের হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।
Leave a Reply