শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সেরা অনলাইন পারফরমার সম্মাননা পেলেন প্রভাষক সেলিম জাহাঙ্গীর।

সেরা অনলাইন পারফরমার সম্মাননা পেলেন প্রভাষক সেলিম জাহাঙ্গীর।

সরোয়ার জাহান সোহাগ
ডিমলা প্রতিনিধি:

শিক্ষকদের জন্য ডিজিটাল কনটেন্ট ভিত্তিক ওয়েব পোর্টাল শিক্ষক বাতায়নে এবার পাক্ষিক সেরা অনলাইন পারফরমারের সম্মাননা পেয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ সেলিম জাহাঙ্গীর। 

সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প মিশন 2021বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষায় উৎকর্ষ সাধনের ফলপ্রসূ উদ্যোগ শিক্ষক বাতায়ন। এর মাধ্যমে তৈরি ডিজিটাল কনটেন্ট, অনলাইনে প্রদান ভিত্তিক কনটেন্ট, সেরা অনলাইন পারফর্মার, সেরা উদ্ভাবক ও বিভিন্ন কনটেন্ট সংরক্ষণ করা হয়। 

শিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ কাউন্সিল এবং ইউএনডিপি, ইউএস এইডের অর্থায়নে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পের যৌথ উদ্যোগে শিক্ষকদের সবচেয়ে বড় পোর্টাল শিক্ষক বাতায়ন ওয়েবসাইটটি চালু হয়েছে। 

এ বিষয়ে সেরা পারফরমার সেলিম জাহাঙ্গীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ভিশন 21 এ বাস্তবায়নের লক্ষ্যে 2021 সালের 9 লক্ষ শিক্ষক শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত হবে। সেই ভিশন কে সামনে রেখে আমি কাজ করে চলেছি। বর্তমান শিক্ষকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে  মানসম্পন্ন শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। 

এর আগে তিনি 2020 এ ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন। 
যাদের সহযোগিতায় তিনি এ সম্মাননা পেয়েছেন তাদেরকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com