শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

খালিদ হাসান,ঝালকাঠি :


ঝালকাঠির রাজাপুরে বসতভিটা থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার। বুধবার বেলা ১১ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজাপুর উপজেলার আদর্শপাড়া এলাকার দিনমজুর মিজানুর রহমনের স্ত্রী নাসিমা বেগম অভিযোগ করেন, তার স্বামীর সৎ ভাইদের সহযোগীতায় গত বছরের ২৩ মার্চ একই এলাকার আলমগীর গাজী, নুরুল হক, এনামুল হক, মনিরুল ইসলাম, নোমাল আল সোহাদ, সেলিম তালুকদার, রাবিক, পলাশ ও নুর আলমসহ একদল সন্ত্রাসীরা তাদের মারধর করে বসত ভিটা থেকে জোড়পূর্বক তাড়িয়ে দেয় এবং ঘড় বাড়িতে লুটপাট চালায়। এ ঘটনায় রাজাপুর থানায় গিয়ে আমরা অভিযোগ করলেও তৎকালীন ওসি তদন্ত আবুল কালাম আজাদ আমাদের অভিযোগ গ্রহন করে না। আমরা বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে এক বছর যাবত বসত ভিটা ছেড়ে মানবেতর জীবন যাপন করছি। এ ব্যাপারে আমরা গত বছরের ২৫ আগষ্ট ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে মামলা দায়ের করি। এ জমিতে আদালতের স্থিতিবস্থা থাকা সত্ত্বেও সন্ত্রাসীরা হামলা করে আমাদের বসত ভিটা দখল করে নেয়।
সংবাদ সম্মেলনে দিনমজুর পরিবারটি তাদের বাড়ি ঘর ফিরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com