রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হবিগঞ্জের সাত ছড়ি গহীন জঙ্গল থেকে ১৮টি গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড

হবিগঞ্জের সাত ছড়ি গহীন জঙ্গল থেকে ১৮টি গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড

রিতেষ কুমার বৈষ্ণব (হবিগঞ্জ জেলা প্রতিনিধি):

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী সাতছড়ির গহীন জঙ্গল থেকে বাংলাদেশ বর্ডার গার্ড এর বিশেষ অভিযানে রকেট লঞ্চারের ১৮ টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিজিবি’র ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এবিষয়ে আজ বৃহস্পতিবার সাড়ে ১০ টায় সাতছড়িতে প্রেস বিজ্ঞপ্তিতে ৫৫ বিজিবির অধিনায়ক সামীউন্নবী চৌধুরী গণমাধ্যম কর্মীদের জানান, সাতছড়ির গহীনের রিজার্ভ ফরেস্টে সন্ত্রাসীরা অস্ত্র, গোলাবারুদ মজুদ এর গোপন সংবাদ এর ভিত্তিতে গত কয়েকদিন যাবত সাতছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকা সার্বক্ষণিক নজরধারীতে রাখা হয়।

গত ২ মার্চ বিকাল ৪ টায় হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি বিশেষ টহল সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টে একটি অভিযান পরিচালনা করে মাটির নিচে পলিথিন দিয়ে মোড়ানো প্লাস্টিকের কভারের মধ্যে রকেট লঞ্চারের ১৮টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযান চলমান রয়েছে যদি আর কোন তথ্য পাওয়া যায় পরবর্তীতে জানানো হবে। ২০০৩ সালে ২৭ জুন বগুড়ার কাহালুতে আনারস ভর্তি ট্রাকে ( ঢাকা মেট্রো-ট-১১-৩৩৬৬) বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধরা পড়েছিল, এ অস্ত্রের চালানটি সাতছড়ি থেকে গিয়েছিল।

সেই সময়ে ঐ ট্রাক চালক বাহুবলের আলতু মিয়া আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল । এ ঘটনার সঙ্গে সাতছড়ি টিপরা বস্তির হেডম্যান যোগেশ দেব বর্মার ভাতিজা আশীষ দেব বর্মা জড়িত ছিল। তার বিরুদ্ধে পুলিশের উচ্চ পর্যায়ের তদন্তে চার্জশিট হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com