শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

জাককানইবি’এ ছাত্রলীগের আনন্দ র‍্যালি

জাককানইবি’এ ছাত্রলীগের আনন্দ র‍্যালি

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। ২ মার্চ মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে এক আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ করে বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা। আনন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিবুল হাসান রাকিব। এসময় অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রাকিবুল হাসান রাকিব তার বক্তব্যে বলেন,বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ গড়া সংগঠন। দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভাগ্যোন্নয়নে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। লোভ-লালসা ত্যাগ করে সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com