বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আন্দোলনে হামলার প্রতিবাদে রংপুরে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনে হামলার প্রতিবাদে রংপুরে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

কবির – মেট্রোপলিটন কোতয়ালী থানা প্রতিনিধি:

অনুমোদনবিহীন নর্দান মেডিকেল প্রাইভেট কলেজের মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবা রংপুর মহানগরীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

সকাল ১১ টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা নগরীর মেডিকেল পুর্বগেট এলাকায় নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের সামনের সড়কে অবস্থান নেয়। এসময় রংপুর-গঙ্গাচড়া-লালমনিরহাট রুটে ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সেখান থেকে ৩ কিলোমিটার দুরে বিক্ষোভ করতে করতে প্রেসক্লাবের সামনে আসে। সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করে।
এসময় শিক্ষার্থীলা অভিযোগ করেন, সোমবার দুপুরে ক্যাম্পাসের সামনে শান্তিপুন অবস্থান কর্মসূচির সময় মালিক পক্ষের লেলিয়ে দেয়া কলেজের অফিস সহকারী আহসান হাবিব সবুজের নেতৃত্বে মুখোশধারী লোকজন হামলা চালায় এবং ১৫-১৬ শেষনের শিহাব আহমেদকে তুলে নিয়ে গিয়ে পিটায়। গুরুতর আহত হয়ে তিনি এখন হাসপাতালে। এসময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি, নিজেদের নিরাপত্বা ও মাইগ্রেশনের দাবি জানান। এদিকে এ ঘটনায় করা মামলায় সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। মাইগ্রেশন দেয়ার বিষয়ে গেল ১৬ ফেব্রুয়ারি বিএমডিসি চেয়ারম্যান ডঃ শহীদুল্লাহ দেয়া ঘোষণার ১৪ দিনে ও বাস্তবায়ন না হওয়ায় ২৪ তম দিনের মতো আন্দোলনে আছেন শিক্ষাথীরা।

এ ব্যপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ারী থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, হামলার ঘটনায় প্রধান আসামী সবজুকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। দেশি বিদেশী শিক্ষার্থীদের নিরাপত্বা নিশ্চিত করতে পুলিশ মাঠে কাজ করছে। এছাড়াও দাবির বিষয়ে সরকারের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি শিক্ষা নিয়ে কলেজটির মালিক পক্ষের প্রতারণারও নিন্দা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com