আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
‘বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’ এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার এসআই বিকাশ চন্দ্র সরকার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী সবুজ আহমেদ।
মোস্তাফিজুর রহমান বলেন, সরকার ভোটারদের অহেতুক হয়রানি রোধকল্পে সারাবছর ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চালু করেছেন। বয়স আঠারো হওয়া মাত্র যেকোনো ব্যক্তি অনলাইনে আবেদন করে ভোটার নিবন্ধন করতে পারবে। তাই নতুন ভোটারদের আগ্রহ ভরে তাদের পরিচিতির জন্য আবেদন করতে হবে। আলোচনা শেষে নতুন ভোটারদের হাতে নিবন্ধন স্লিপ তোলে দেয়া হয়।
Leave a Reply