শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানিকগঞ্জের সিংগাইরের সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরের সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

এস কে সুমন মাহমুদ,মানিকগঞ্জ জেলা সংবাদদাতাঃ

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মানিকগঞ্জ জেলারসিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিংগাইর ডিগ্রী কলেজের ভিপি ফারুক হোসেন মিরু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

০২ মার্চ ২০২১(মঙ্গলবার) সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ছাত্রলীগ নেতা ভিপি মিরু সিংগাইর পৌরসভার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

এ বিষয়ে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিংগাইর ডিগ্রী কলেজের সাবেক ভিপি শহীদুর রহমান শহীদ বলেন,সোমবার রাত দেড়টার দিকে জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে মিরু তার এক বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিল। সিংগাইর পুরান বাসস্ট্যান্ড এলাকায় তারা পৌছালে দুটি সিএনজি থেকে প্রায় ৮/১০ জন তাদের ওপর হামলা চালায়। পরিবহন শ্রমিকলীগ নেতা আজিমপুর এলাকার আঙ্গুর ও তার ভাই দুলালের নেতৃত্বে সন্ত্রাসীরা নিহত মিরুর উপর হামলা চালায় ।
এসময় তারা দেশীয় অস্ত্র রান দা দিয়ে মিরুকে কুপিয়ে জখম করে।পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে স্বজনরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে।
কিন্তু পরিশেষে মৃত্যুর কাছে হেরে যান তিনি।আজ সকালে পাড়ি জমান অজানা এক দেশে।আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব রিফাত রহমান শামীম জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করি অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com