আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর:
রংপুর নগরীর স্টেশন রোডে অবস্থিত জামাল মার্কেটে আগুনে পুড়ে গেছে কয়েকটি দোকান।
মঙ্গলবার (২ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এমতাবস্থায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেছেন রংপুর জেলার জেলা প্রশাসক আসিব আহসান। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেন।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ৫০ হাজার টাকা,২০০ কেজি চাল, শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হবে বলে জানা গেছে।
Leave a Reply