বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মসিকের ১৩ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

মসিকের ১৩ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন পরিষদের ১৩তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়।
আজ সকালে সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।
সভায় সিটি কর্পোরেশন আইন ২০০৯ মোতাবেক ৩৬ টি স্থায়ী কমিটি গঠন করা হয়। এছাড়া মুজিববর্ষ পালন, করোনা ভাইরাস ভ্যাকসিন, বিভাগীয় কার্যক্রম, ২২ থেকে ৩৩ নং ওয়ার্ডসমূহের এসেসমেন্ট আলোচনা, পরিস্কার পরিচ্ছন্নতার জন্য রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, সিটি কর্পোরেশনের আয় ব্যয় ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে বলেন, জনবল ও অবকাঠামো কম থাকলেও সিটি কর্পোরেশনকে পূর্ণ সেবা দিতে হচ্ছে। স্থায়ী কমিটি বর্তমান অবস্থায় একটি ভারসাম্যপূর্ণ অবস্থা সৃষ্টি করবে এবং জনভোগান্তি লাঘব হবে।
তিনি আরো বলেন, উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে জনগণের কাছে যেতে হবে। জনগণের সমস্যাগুলো অনুধাবন করে তা সমাধানের ব্যবস্থা করতে হবে।
সভায় প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০২ মোঃ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র ০৩ শামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com