রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

নড়াইলে ৪৩ পিচ ইয়াবাসহ একজন আটক

নড়াইলে ৪৩ পিচ ইয়াবাসহ একজন আটক

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইল সদর থানাধীন হাড়িগড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৩ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশের একটি চৌকস টিম। সোমবার ১ (মার্চ) সন্ধা সাড়ে ৬ টার দিকে মোঃ নাজমুল হাসান (২৫) নামে ওই যুবক কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

নড়াইল সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে মোঃ নাজমুল হাসান (২৫),পিতাঃ আঃ সোবাহান,গ্রামঃ শ্যামলাগাছি,থানাঃ র্শাশা, জেলাঃ যশোর কে ৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ, নড়াইল সদর থানাধীন হাড়িগড়া থেকে, নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস, এর নেতৃত্বে এ এস আই রহমান সহ সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়।

নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেছি এবং গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে নড়াইল সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com