কবির – মেট্রোপলিটন কোতয়ালী থানা প্রতিনিধি:
সম্প্রতি নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুরকে নিয়ে কিছু জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ৃ স্বার্থানেশী মহল ও বিভ্রান্তগ্রস্থ ছাত্র-ছাত্রী কর্তৃক বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য/বক্তব্যে প্রচারিত ও প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার /বক্তব্যের প্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা প্রদান তথা বিভ্রান্তিকর সংবাদ প্রচারের জন্য অদ্যকার প্রেস ব্রিফিং এর মাধ্যমে তীব্র প্রতিবাদ প্রদান করা হলো ।
নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃক বেসরকারী মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বারক নং স্বা:অধি:/চি:শি/বেসমেক-০৫/১১/৫৫৫, তারিখ: ২১/১১/২০০০ ইং অনুমোদন প্রাপ্ত হয়ে পূর্নাঙ্গ বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল হিসেবে রংপুর জেলা শহরে ইহার কার্যক্রম শুরু করে।
ক্স ২০০০ সাল থেকে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ পর্যন্ত কলেজটি রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধিনে নিয়মিত অধিভুক্তি (এ্যাফিলিয়েশন) প্রাপ্ত ও অধিভুক্তি নবায়ন এর মাধ্যমে অত্যান্ত সুনামের সহিত মেডিকেল শিক্ষা (এমবিবিএস ডিগ্রী) কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখ্য যে, বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধিনে রেজিষ্ট্রেশনভুক্ত ও নিয়মিতএমবিবিএস শিক্ষার্থী হিসেবে অনুমোদন রয়েছে,অথচ বলা হচ্ছে অত্র মেডিকেল কলেজের কোন অনুমোদন নেই বা ভূয়া রেজিষ্ট্যেশেনের মাধ্যমে এমবিবিএস কোর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়েছে, যা সর্ম্পূন মিথ্যা ও বানোয়াট তথ্য।
ক্স পরবর্তীতে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর অত্র নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ রাজশাহী,খুলনা এবং রংপুর বিভাগের অন্যান্য সকল বেসরকারী মেডিকেল কলেজের ন্যায়/মত সকল নিয়ম -নীতি মেনে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় কর্তৃক প্রথম অধিভুক্তি (এ্যাফিলিয়েশন)/অনুমোদন প্রাপ্ত হয়। পরবর্তীতে ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে অধিভুক্তি নবায়নের জন্য গত ২৪/০১/২০২১ ইং তারিখে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রতিনিধি দল অত্র নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।
ক্স অত্র মেডিকেল কলেজের রাজশাহী বিশ^বিদ্যালয়,রাজশাহীএবং রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের অনুমোদন নবায়ন আছে বিধায় সকল ছাত্র-ছাত্রী এমবিবিএস ১ম, ২য়, ৩য় ও শেষ বৃত্তিমূলক পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছে এবং কৃতিত্বের সাথে প্রতিটি প্রফেশনাল পরীক্ষায় অংশ গ্রহনকারী সকল ছাত্র-ছাত্রী সাফল্যের সঙ্গে কৃতকার্য হয়ে আসছে । আরও উল্লেখ্য যে, করোনা কালীন সময়েও সর্বশেষ এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় দেশী-বিদেশী ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে সাফল্যের সঙ্গে কৃতকার্য হয়েছে। এখানে আরও উল্লেখ্য যে, অত্র কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উর্ওীন্ন অনেক ছাত্র-ছাত্রী বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকুরী সহ অন্যান্য উচ্চতর ডিগ্রী গ্রহন করছেন ।
ক্স ২০১৪-২০১৫ ইং শিক্ষাবর্ষের সর্বশেষ এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ দেশী-বিদেশী ছাত্র-ছাত্রীকে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল সাময়িক রেজিষ্ট্রেশন প্রদাণ করেছে। (বিএমএন্ডডিসি’র চিঠি সংযুক্ত) এবংসর্বশেষ পাশকৃত দেশী বিদেশী সকল ছাত্র-ছাত্রীগণকে ইন্টার্নশীপ প্রশিক্ষণের জন্য গত ১৬/০২/২০২১ ইং তারিখে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় অনুমতি প্রদান করেছে।
ক্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল কর্তৃক অত্র প্রতিষ্ঠান পরিদর্শন করে মেডিকেল কলেজ নীতি-মালা অনুসরনে কিছু অসর্ম্পূতা কারনে গত ২০১৬-২০১৭ ইং শিক্ষাবর্ষে অত্র মেডিকেল কলেজ এর এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করার প্রেক্ষিতে অত্র প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মহামান্য আদালতে/হাইকোর্টে রীট আবেদন করেন (রীট নং ৭৮৯৭/২০১৬) এবং মহামান্য আদালত এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম নিয়মিত রেখে মেডিকেল কলেজ এর শিক্ষা কার্যক্রম নিয়মিত পরিচালনার আদেশ (রায়) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা মোতাবেক গত দুই শিক্ষা বছরে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
ক্স স্মারক নং স্বা:অধি:/হাস:/বিবিধ/তদন্ত প্রতিবেদন/২০২০/৯৭৮, তারিখ: ১৩/০৮/২০২০ ইং মোতাবেক স্বাক্ষরিত পত্রে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতাল (হাসপাতাল ও প্যাথলজিক্যাল ল্যাব) এর কার্যক্রম সাময়িক বন্ধকরণ প্রসঙ্গে বিষয় নবায়ন না থাকার কারণে পত্র প্রেরণ করেন।বর্তমানে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতাল নবায়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ক্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্ধতন কর্তৃপক্ষ, বিএমএন্ডডিসির উদ্ধতন কর্তৃপক্ষ এবং নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সমন্বয়ে অত্র প্রতিষ্ঠান বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে গত ১৭ নভেম্বর ২০২০ তারিখে একটি সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উক্ত সভার সিদ্ধান্ত অনুসারে স্মারক নং ৫৯.০০.০০০০.১৪১.৩৩.০৪৪.১৯.৫৫৫, তারিখ: ২৬ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ মোতাবেক নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ।
Leave a Reply