রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কুবিতে শাখা ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে শাখা ছাত্রদলের বিক্ষোভ

কুবি প্রতিনিধিঃ


কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল। সোমবার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘দেশব্যাপী ছাত্রদলের যে কর্মসূচি ছিল তার বাস্তবায়ন হিসেবে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

এছাড়াও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আবুল বাশার, যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আশিক, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কিবরিয়া, সজল, আল আমিন, নাঈম এলাহী, কাউছার সহ ছাত্রদলের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com