কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর ( নওগাঁ) প্রতিনিধিঃ
২৮ ফেব্রুয়ারি ২০২১
নওগাঁর মহাদেবপুরে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির নিহত হন।
ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে রবিবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে মহাদেবপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, আমিনুর রহমান খোকন, অসিত দাস, আলাউদ্দিন মন্ডল ও আব্দুর রহমান প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শিক্ষক শাহাদাত হোসেন শান্ত।
সভায় আরো উপস্থিত ছিলেন কুঞ্জবন বিচিত্র পাখি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক পাখিবিদ মুনসুর সরকার, এটিএন বাংলা কর্তৃক নির্বাচিত সাদা মনের মানুষ গেছো মামা হিসেবে খ্যাত বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন মন্ডল।
প্রতিবাদ সভায বিভিন্ন শ্রেণি-পেশার শত শত সাধারণ মানুষ সমবেত হন।
সভায় বক্তারা বলেন, দেশে এপর্যন্ত যত সাংবাদিক নিহত হয়েছেন তার কোনটির বিচার সম্পন্ন হয়নি। অবিলম্বে বোরহান উদ্দিন মোজাক্কির এর হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত বিচার করতে হবে।
এছাড়াও সকল সাংবাদিক নিহতের বিচার করতে হবে। সারাদেশে সকল সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্যাতন বন্ধ করতে হবে।
বক্তারা আরো বলেন, তা না হলে সকল বিষয়ে সারাদেশে সাংবাদিক সমাজ একত্রিত ও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার আদায় করবে। এজন্য বক্তারা সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
শেষে বোরহান উদ্দিন মোজাক্কির সহ সকল নিহত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।###
Leave a Reply