শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
টাঙ্গাইলে অটোরিকশা-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ২ শিশুসহ আহত ৬

টাঙ্গাইলে অটোরিকশা-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ২ শিশুসহ আহত ৬

হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিকশা- সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ শিশু সহ আহত হয়েছে মোট ৬ জন।

অদ্য ১মার্চ বেলা ১১.৩০ মিনিটে ভূঞাপুর উপজেলার (ঢাকা-তারাকান্দী মহাসড়ক) বাহাদীপুর তেলের পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় সিএনজি চালক আলতাফ (২৮), তার স্ত্রী নারগিস (২৩), মেয়ে জিম (৭) ও ৬ মাসের ১টি শিশু সহ একই পরিবারের মোট ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় এলাকাবাসী।

তবে এ ঘটনায় অটোরিকশার কোন যাত্রীর আহতের খবর পাওয়া যায় নি এবং ঘটনার পরক্ষণেই অটোরিকশা চালক কৌশলে পালিয়ে যায় বলে জানায় এলাকাবাসী।

আহত আলতাফের বোন জামাতা মোঃ সোহেলের (২৮) কাছ থেকে জানা যায়, তারা সকলেই গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের খামারপারা এলাকার বাসীন্দা। আজ সকালে চালক আলতাফ স্ত্রী-সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীতে নিকটস্থ আত্নীয়ের বিয়ের দাওয়াতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটানায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওহাব মুঠোফোনের মাধ্যমে বলেন, দুর্ঘটনা প্রাপ্ত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘটনায় কোন অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com