আবু আহাম্মেদ রিপন-জেলা প্রতিনিধি পঞ্চগড়ঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৭ মার্চ ২০২০ সালে ঘোষণা দিয়েছিলেন যে দেশের একটি মানুষও ভূমিহীন বা গৃহহীন থাকবে না। তার এই মহান ব্রতকে সামনে রেখেই মুজিবর্ষে প্রতিটি ভূমিহীন গৃহহীন পরিবার পর্যাক্রমে পাচ্ছেন দুর্যোগ সহনশীল, সম্পুর্ণ বিনামুল্যে সেমিপাকা ঘর ও দুই শতাংশ জমির মালিকানা।
মাননীয় প্রধানমন্ত্রীর এমন মহতী উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে, আজ পঞ্চগড় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, আবুল হাসনাত মোঃ সাইফুর রহমান ও তার সহধর্মীনি মোছাঃ পারুল বেগম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশ্রয়ণ নামে আরাজী, শিকারপুর, ধাক্কামারা, পঞ্চগড়ে ৮ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে রেজিস্ট্রির মাধ্যমে সম্পুর্ণ বিনামূল্যে জমি হস্তান্তর করেন। প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমির মালিকানা সহ ২টি রুম, ১টি রান্নাঘর ও ১টি টয়লেট নিজেস্ব অর্থায়নে নির্মাণকরে দেওয়া হচ্ছে।
তার এই মহতী উদ্যোগ পঞ্চগড় জেলায় দৃষ্টান্ত স্থাপন করেন এবং রাজনৈতিক অঙ্গন সহ সর্বমহলে প্রশংশার দ্বাবিদার বলে সকলে অভিমত ব্যাক্ত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল হাসনাত মোঃ সাইফুর রহমান বলেন, আমাদের মনে রাখতে হবে আমরা একজন মানুষ। সমাজে আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমি মহা সুখে থাকবো কিন্তু আমার পাশের মানুষটি ফুটপাতে – রাস্তায় ঘুমাবে এটা একজন আদর্শবান মানুষের চিন্তা হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে মহতী উদ্যোগ হাতে নিয়েছেন আমি তাকে সাধুবাদ জানিয়ে আমার স্বার্থের মধ্যে সামান্য কিছু দিয়ে একাত্মতা প্রকাশ করার চেষ্টা করেছি মাত্র।আল্লাহ যদি সহায় হোন এবং সামর্থ দেন আমি আরো কিছু পরিবারের মাঝে এই সেবা দিতে চাই। আমি মনে করি সমাজের সকল বৃত্তবানদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে ভূমিহীন-গৃহহীন পরিবারদের পাশে দাঁড়ানো উচিৎ। তা হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা খুব শিগ্রই দেখতে পাবো ইনশাআল্লাহ ।
Leave a Reply