সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

রংপুরে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

কবির – মেট্রোপলিটন কোতয়ালী থানা প্রতিনিধি:

কলেজ কর্তৃপক্ষের প্রতারণার প্রতিবাদে ও মাইগ্রেশনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন রংপুরের নর্দান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত রংপুর-বুড়িরহাট সড়কের নর্দান মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

শিক্ষার্থীদের অভিযোগ, টানা ২৩ দিন ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো, রাজধানীতে গিয়ে মানববন্ধন ও রংপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে ঘেরাও করে বিক্ষোভ, মানববন্ধন করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

শিক্ষার্থীরা অভিযোগে আরও জানান, রংপুর নগরীর বুড়িরহাট রোডের মেডিকেল পূর্বগেট এলাকায় অবস্থিত নর্দান প্রাইভেট মেডিকেল কলেজে শিক্ষক ও হাসপাতাল নেই। বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও ৩ শতাধিক দেশি-বিদেশি শিক্ষার্থীকে ভর্তি নেয়া হয়েছে। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে কলেজ চালালেও এখন পর্যন্ত অনুমোদন আনতে পারেনি।

ধার করা রোগী ও শিক্ষক দিয়ে ক্লাস করিয়ে প্রতারণার মাধ্যমে তাদের শিক্ষা জীবন ধ্বংস করছে কর্তৃপক্ষ, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এ সমস্যা নিরসনে অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের সুযোগ দেয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শেষবর্ষের শিক্ষার্থী মোহাইমিন আহমেদ ইমন বলেন, আমাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।

তৃতীয় বর্ষের রিতু বলেন, টানা ২৩ দিন ধরে আন্দোলন ও দাবির বিষয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে দুপুর একটায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে সড়ক ছেড়ে দিতে আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকেন। একপর্যায়ে বেলা দেড়টার দিকে তারা সড়ক ছেড়ে পাশে মানববন্ধন কর্মসূচি শুরু করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) আলতাফ হোসেন জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বলা হয়েছে। আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু তারা এখন পর্যন্ত কোনো রেসপন্স করেননি। আপাতত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com