বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবিতে আইকিউএসি’র তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

কুবিতে আইকিউএসি’র তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘Bloom’s Taxonomy: How to Develop Curriculum and Set Questions’ শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস‍্যুরেন্স সেল (আইকিউএসি)।

আজ সোমবার (১ মার্চ ২০২১) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে কলা ও মানবিক অনুষদ,বিজনেস স্টাডিজ অনুষদ,প্রকৌশল অনুষদ ও আইন অনুষদের অন্তর্ভুক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে ও মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী এই কর্মশালার উদ্বোধন করে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা, সুন্দর পদ্ধতিতে জ্ঞান আহরনে এই সেমিনারগুলো খুব প্রয়োজন।’

এছাড়াও এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান এবং রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম. মনিরুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com