শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ববি নাট্যদলের সাহিত্যপত্র ‘আখর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভিসি “সহশিক্ষাহীন শিক্ষা সম্পূর্ণ শিক্ষা নয়”

ববি নাট্যদলের সাহিত্যপত্র ‘আখর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভিসি “সহশিক্ষাহীন শিক্ষা সম্পূর্ণ শিক্ষা নয়”


এম বশির, ব্যুরো প্রধান, বরিশালঃ

সহশিক্ষাহীন শিক্ষা সম্পূর্ণ শিক্ষা নয়। মানুষের মতো মানুষ হতে হলে শিক্ষার সাথে সহশিক্ষা একান্ত দরকার। এটাই আমার জীবনের উপলদ্ধি…’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সাদেকুল আরেফিন ‘আখর’ এর মোড়ক উন্মোচন কালে কথাগুলো বলেন । তিনি আরো বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়কে আমি একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। এজন্য দরকার সর্বমহলের সহযোগিতা। এখানে শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেট পাবে না, শিখবে নৈতিকতা ও মানবতা বোধ । করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আন্ত বিশ্ববিদ্যালয় নাট্য উৎসব আয়োজন করার আশ্বাস দেন। উপাচার্য প্রফেসর ড. সাদেকুল আরেফিন বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের উদ্যোগে প্রকাশিত সাহিত্যপত্র ‘আখর’ এর মোড়ক উন্মোচন করেন আজ ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার দুপুর দুটায় নিজ কার্যালয়ে। মুজিববর্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিসব উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের বিশেষ আয়োজন সাহিত্যপত্র ‘আখর’ প্রকাশিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত দাস, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, নাট্যদলের উপদেষ্টা ম্যানেজমেন্ট স্টাটিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উপদেষ্টা ড. রহিমা নাসরিন, আইন বিভাগের সহকারী অধ্যাপক উপদেষ্টা সুপ্রভাত হালদার, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার কর্মকর্তা পরিষদের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, নাট্যদলের উপদেষ্টা নাট্যকার ও নির্দেশক অনিমেশ সাহা লিটু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মিথুন সাহা, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল আহাসান, নাট্যদলের সভাপতি আকিদুজ্জামান রঞ্জু, সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন স্বর্ণা প্রমুখ। বক্তারা নাট্যদলের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সেইসাথে করোনাকালীন নাট্যদলের উদ্যোগে সাহিত্যপত্র প্রকাশ ও উক্ত প্রকাশনায় প্রকাশিত বিষয়াবলি নিয়ে প্রশংসা করেন। উপস্থিত ছিলেন নাট্যদলের সদস্যবৃন্দ। তারা জানান, সহযোগিতা পেলে সাহিত্যপত্রটি নিয়মিত প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com