সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদের আনুষ্ঠানিক যাত্রা

শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদের আনুষ্ঠানিক যাত্রা

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যক্তিবর্গদের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদ।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও প্রক্টর ড. মোস্তফা কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন স্মৃতি পরিষদের আহ্বায়ক কমিটি।

এসময় ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদের আহবায়ক রকি আহমেদ, যুগ্ম আহ্বায়ক কে. এম নাবিউল হাসান, সদস্য সচিব জাকির হোসেন রানুসহ ইমরান হুসাইন, শাহাদাত হোসের অনু, পারভেজ হাসান, আরোবী লাবনী সদস্যরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ভাষাশহীদ রফিক তৎকালীন জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। সবার মাঝে ভাষা শহীদ রফিক ও ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দাও। তোমাদের প্রতি শুভ কামনা রইলো।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ সৌজন্য সাক্ষাতে বলেন, ভাষাশহীদ রফিককে নিয়ে এমন উদ্যোগ অনেক আগেই নেয়ার দরকার ছিল। তোমাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com