মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে ২টি চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজাপুরে ২টি চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ নাঈম হাসান ঈমন রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে দুইটি চুরির মামলায় সাজাপ্রাপ্তা পলাতক আসামি আব্দুল বারেক খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীররাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বারেক উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকার মৃত আব্দুল ছত্তার খাঁনের ছেলে। জানা গেছে, ২০০০ ও ২০০২ সালে আব্দুল বারেক খাঁনের বিরুদ্ধে চুরির অভিযোগে দুইটি মামলা হয়। পরে আদালত ঐ দুইটি মামলার একটিতে দুই বছর দুই মাস অন্যটিতে এক বছর এক মাস সাজা প্রদান করে। এরপর থেকেই আব্দুল বারেক দীর্ঘদিন পলাতক ছিল। রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, আসামিকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com