শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকান্ডের প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন ৷

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকান্ডের প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন ৷

নয়ন সরদার,শার্শা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জাতীয় পত্রিকা বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জের প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন বেনাপোল বন্দর প্রেসক্লাব।

আজ রবিবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টার অনলাইন পোর্টাল দৈনিক আশার আলোর আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে হত্যাকান্ডের বিচারের দাবিতে বেলা সাড়ে ১০ টার সময় একটি বিক্ষোভ র‌্যালি বের হয়ে বন্দর নগরী বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাংবাদিকরা।

বেনাপোল চেকপোষ্টে মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতারা দেশে চলমান সাংবাদিক নির্যাতন হত্যাকান্ড সংঘটিত সকল হত্যা কান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান । মানববন্ধন কর্মসুচীতে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও মানবাধিকার কর্মী,সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোষ্টের সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিক নেতারা খুনিদের গ্রেফতারের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন। এতে প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।

এসময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিন, সাধারন সম্পাদক সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হক, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কথার মোঃ আনিছুর রহমান, বন্দর প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাছেল, দপ্তর সম্পাদক এসএম স্বপন, দৈনিক যায়যায় দিন এর জিএম আশরাফ, এশিয়ান টিভির মিলন হোসেন, দৈনিক আশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামান আশা, সাংবাদিক আকাশ হোসেন সাগর, মানবাধিকার কর্মী শিরীন আক্তারসহ বিভিন্ন উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ৷

গত শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। গত শনিবার রাত ১০টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স শেষ করে সাংবাদিকতায় যুক্ত হয়েছিলেন তিনি ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com