বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইল ডিবি পুলিশের অভিযানের দুই মহিলা মাদক ব্যবসায়ী আটক

নড়াইল ডিবি পুলিশের অভিযানের দুই মহিলা মাদক ব্যবসায়ী আটক

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে মাদক বিরোধী অভিযানে রত্না বেগম (৩৮) ও শান্তনা গোলদার (৪০) নামে দুই মহিলা গাঁজা ব্যাবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

আটককৃত রত্না বেগম নড়াইলের কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের নওশাদ খানের স্ত্রী ও শান্তনা গোলদার সদর থানার ভওয়াখালী গ্রামের সুশান্ত গাইনের স্ত্রী। ২৭ ফেব্রুয়ারী (শনিবার) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবব্রত ও এএসআই আলী হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল ভওয়াখালী গ্রাম থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ দু’ মহিলাকে আটক করে।

এ বিষয়ে ডিবি পুলিশের এসআই দেবব্রত বলেন, আটককৃতদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com