রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে মাদ্রাসা শিক্ষক সমিতির সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নড়াইলে মাদ্রাসা শিক্ষক সমিতির সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায়। ২৭ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১ টায় পুলিশ সুপারের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে নিজেদের পরিচয় তুলে ধরে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ রিয়াজুল ইসলাম, (অপরাধ প্রশাসন), এস এম ইকবাল হোসেন, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, মোঃ মোস্তাফিজুর রহমান, ওসি, ওয়াচ বিশেষ শাখা।

মতবিনিময় সভায় পুলিশ সুপার প্রবীর কুমার রায় তাঁর বক্তব্যে বলেন, মাদ্রাসার কোমলমতি ছেলে মেয়েদের আপনারাই সুশিক্ষিত করবেন। তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন যেন কোন রকম জঙ্গিবাদ বা মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে। নড়াইল জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com