বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হবিগঞ্জের নবীগঞ্জে খামারে বিষ প্রয়োগ করে ২৫০টি হাঁস নিধন করেছে দূর্বৃত্তরা৷

হবিগঞ্জের নবীগঞ্জে খামারে বিষ প্রয়োগ করে ২৫০টি হাঁস নিধন করেছে দূর্বৃত্তরা৷

রিতেষ কুমার বৈষ্ণব (হবিগঞ্জ জেলা প্রতিনিধি):

একেমন শত্রুতা! হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিয়াদি পুর গ্রামে হাঁস খামারে ধানের সাথে বিষ মিশিয়ে দুলাল হোসেন নামের এক হাঁস খামারীর ২৫০টি হাঁস নির্বিচারে নিধন করেছে দূর্বৃত্তরা৷

ঘটনাটি ঘটেছে ২৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল অনুমান ৩টার দিকে,এ ঘটনায় হাঁস খামারী ওই গ্রামের সাবেক মেম্বার মৃত আলা উদ্দিনের ছেলে কৃষক দুলাল হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন দৃবূত্তরা পূর্ব শত্রুতার জেরধরে তার খামারে বিষ প্রয়োগ করে হাঁস খামারের পার্শ্ববর্তী জমিতে বিষ মিশ্রিত ধান মাধ্যমে হঁসকে খাবাইয়া তার ২৫০টি হাঁস নিধন করেছে৷

তিনি আরো বলেন একটি বাড়ি একটি খামারের অধীনস্থ তিনি, এই প্রকল্প ও এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে এই হাঁসের খামার করে তার পরিবার পরিজন নিয়ে জীবন সংগ্রামের মাধ্যমে কোনরকম দিনাতিপাত করছিলেন,দুর্বৃত্তরা সব স্বপ্ন ধ্বংস করে দিলো,এতে তার প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন৷

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন৷

এঘটনায় ইউপি সদস্য সাহেল আহমদ ও ইকবাল হোসেন বলেন ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক আমরা এলাকাবাসী এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোরদাবী জানাচ্ছি৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com