বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে নেছারাবাদে মানববন্ধন

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে নেছারাবাদে মানববন্ধন


মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ


নোয়াখালির কোম্পানিগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ এবং খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি প্রেসক্লাব এর উদ্যোগে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। শনিবার সকালে স্বরূপকাঠি ফেরীঘাট মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে শিক্ষক,জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ সাংবাদিকদের সাথে একাত্বতা প্রকাশ করেন ।
স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি মো, নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাংবাদিক কাওসার তালুকদার,সম্পদাক একে,আজাদ, সাংবাদিক হযরত আলী হিরু, সাংবাদিক হাবিবুল্লাহ, শিক্ষক নেতা মো. নুরুল আমীন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত ঠাকুর,সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান এম,কে সবুর তালুকদার, আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, কাউন্সিলর মাসুদ রানা পলাশ, সাংবাদিক ফয়সাল হাসান সুজন, মাসুদুল আলম অপু, রুহুল আমীন,মিজানুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। সমাবেশে বক্তারা মুজাক্কির হত্যাকান্ডের সাথে জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। একইসাথে সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধসহ সাংবাদিকদের নিরাপত্তা বিধানে সরকারের প্রতি কার্যকারি ভূমিকা রাখার গ্রহনের দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com