রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বাদের তালিকায় ১৬জন

বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বাদের তালিকায় ১৬জন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মুক্তিযোদ্ধা তালিকায় বেসরকারি গেজেটভূক্ত ভাতাভোগি ৭৯জনের মধ্যে বাদ পড়েছেন ১৬জন। দ্বিধাবিভক্ত তালিকায় রয়েছে ১২জন। ৫১জনের ভাতাসহ অন্যান্য সুবিধা চালু রাখার সুপারিশ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের উপজেলা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।যাচাই বাছাই এ  কমিটি তালিকা প্রকাশ করেন। 
মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নির্দেশনায় এ কমিটি মোট ৭৯জনের তথ্য-প্রমাণ  যাচাই-বাছাই করেছে। এর মধ্যে বেসামরিক ৪৪জন এবং বিভিন্ন বাহীনির (আর্মি, পুলিশ, নেভি, বিজিবি) ৭জনসহ ৫১জনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট নিয়মিত করার সুপারিশ করা হয়েছে। ১২জনকে গেজেটে নিয়মিত করার বিষয়ে দ্বিধাবিভক্ত সুপারিশ  এসেছে। বেসামরিকদের মধ্য থেকে ১৫জন এবং বিভিন্ন বাহিনীর মধ্য থেকে একজনসহ মোট ১৬জনের গেজেট বাতিলের সুপারিশ করেছে যাচাই-বাছাই কমিটি। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ছিলেন জামুকার চেয়ারম্যান কর্তৃক মনোনীত  মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার আব্দুর রশিদ মোল্যা, সদস্য সচিব ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ছিলেন কেএম জহুরুল হক এবং জেলা প্রশাসনের প্রতিনিধি ছিলেন মো. সাইফুজ্জামান জিন্নাহ।
যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, সর্বোচ্চ সতর্কতা এবং সততার সাথে যাচাই-বাছাই করা হয়েছে। যারা বাদ পড়েছে বা দ্বিধাবিভক্তের তালিকায় আছে তাদের আপিল বা অন্য কোন বিষয়ের দিক নির্দেশনা এখন পর্যন্ত নেই। জামুকা বা মন্ত্রণালয় পরে হয়তো বিষয়টি জানাবে। বাদ পড়াদের মধ্যে কয়েকজনের ঠিকানায় গিয়েও তাদের খোজ খবর মেলেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com