বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চালু হলো আরিচা-কাজিরহাট নৌরুট

চালু হলো আরিচা-কাজিরহাট নৌরুট

নিজস্ব প্রতিনিধি:

দুই যুগ পর চালু হলো আরিচা-কাজিরহাট নৌরুট। এতে আনন্দিত যমুনা পারের মানুষ ও এ নৌরুটের যাত্রীরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রুটটি উদ্বোধন করেন। নৌ প্রতিমন্ত্রী বলেন, এ নৌরুট চালু হওয়ার ফলে যাত্রী ও যানবাহনের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়েছে। তারা দ্রুত সময়ে রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে পারবে। প্রয়োজনে এ রুটে ফেরি আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চোধুরী ছাড়াও স্থানীয় এমপি নাঈমুর রহমান দুর্জয়সহ বিআইডব্লিউটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে আগে থেকেই প্রস্তত করে রাখা ‘বেগম রোকেয়া’ নামের ফেরি নিয়ে যমুনা নদী পাড়ি দেন তারা।

উদ্বোধনের পরই যাত্রী পারাপার শুরু করে ফেরিগুলো। তাই ঘটে ভিড় করতে শুরু করেছে যানবাহন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উল্লাস ও আনন্দের কথা জানিয়েছেন যাত্রী ও ঘাট এলাকার ব্যবসায়ীরা।

আরিচা-কাজিরহাট নৌরুট পার হওয়ার জন্য আরিচা ৩নং ঘাটে ট্রাক নিয়ে অপেক্ষা করছেন সাগর। তিনি বলেন, পাবনা-কুষ্টিয়া-ঈশ্বরদী থেকে যমুনা সেতু হয়ে ঘুরে ঢাকায় আসতে তিন থেকে চার ঘণ্টা বেশি সময় লাগে। আজ তার অবসান হলো। তাছাড়া তেল খরচও কমে আসবে। এটি আমাদের একটি বড় সুখের সংবাদ।

আরিচা-কাজিরহাট নৌরুট চালুর জন্য গত তিন মাস আগে থেকে ১৪ কোটি টাকা ব্যয়ে ড্রেজিংসহ মার্কিং পয়েন্ট ও বিকন বাতি স্থাপন করাসহ সকল কাজ সম্পূন্ন করে বিআইডব্লিউটিএ। শনিবার ফেরি বেগম রোকেয়া, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও কেতকী দিয়ে যাত্রা শুরু হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com