শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ময়মনসিংহে ডিবির অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ডিবির অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম-বার জানান জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম-সেবা ময়মনসিংহের নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক, চুরি, ছিনতাই ও অপরাধমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মুক্তাগাছা থানাধীন মন্ডলসেন এলাকা থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম (৩৫), পিতা-মৃত আবুল কালাম, সাং-দূর্গাপুর, থানা-ত্রিশাল, মোঃ সবুজ (২০), পিতা-মোঃ মতিন, সাং-পোড়াবাড়ী (বটতলা বাজার সংলগ্ন), মোঃ জহিরুল ইসলাম (২১), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-দাউগাও মধ্যপাড়া, উভয় থানা-মুক্তাগাছা, সর্ব জেলা-ময়মনসিংহ. আফজাল মিয়া (৩৫), পিতা-আঃ সামাদ, সাং-শিমুলতলা, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
একই তারিখে ডিবি পুলিশের এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইল মডেল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে নান্দাইল বাজার থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মনোয়ার হোসেন মঞ্জু (৩৫), পিতা মৃত-আঃ সোবাহান মিয়া, সাং-আহমাবাদ চাঁনপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহদের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com